স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম : মহানগরের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকার ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. আজিজুল হককে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত পূর্ব বাকলিয়া এলাকার মো. জানে আলমের ছেলে। তিনি গত সিটি করপোরেশন নির্বাচনে ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে বাকলিয়া এলাকায় বিভিন্ন নাশকতায় অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামীকাল কোর্টে সোর্পদ করা হবে বলে জানান ওসি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
