নেতার সঙ্গে সাক্ষাত, কোতোয়ালীতে ১৩ বিএনপি’র নেতাকর্মী আটক

আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১২:৪৮ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানার জুবলী রোডের আমতলে অবস্থিত হোটেল সফিনা থেকে এক নেতার সাথে দেখা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চট্টগ্রামের উত্তর জেলা বিএনপির ১৩ নেতাকর্মী। মঙ্গলবার রাত ৯ টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃত সবাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিএনপির নেতাকর্মী বলে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসীন নিশ্চিত করেছেন। গোপন বৈঠকের খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

আটকদের মধ্যে রয়েছেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক বাহার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বাবলু যুবদল নেতা মাঈন উদ্দিন মনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাছুম বিল্লাহ, নেতা নুরুননবী করিম বাবলু, ছাত্রদল নেতা শাওন, বাবলু, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন, জাফর আহমদ, আবুল কাশেম, মাহবুবল হক মালিক ও ছাত্রদল নেতা নাজিম উদ্দিন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post