অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা:
মানহানি মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে সুপ্রিমকোর্টে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।
মঙ্গলবার বেলা ১টার দিকে প্রায় শতাধিক আইনজীবী একটি মিছিল নিয়ে মাজারগেট, কদম ফোয়ারা ও মৎস্য ভবন হয়ে সুপ্রিমকোর্টে আসেন। পরে সুপ্রিমকোর্ট চত্বরে সমাবেশে মিলিত হন তারা।
এ সময় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, রফিকুল ইসলাম তালুকদার, কাজী কামরুল ইসলাম সজল, মির্জা আল-মাহমুদ, মোহাম্মদ আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা ব্যারিস্টার মইনুল হোসেনকে অবিলম্বে মুক্তি দেয়ার জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন সুপ্রিমকোর্টের আইনজীবীরা।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
