করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম:
চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট এলাকায় চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগারের একটি সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২২ অক্টোবর) সকালে এদূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পটুয়াখালীর আবদুর রউফের ছেলে নজরুল ইসলাম (৩০) ও বাগেরহাটের কচুয়ার মো. আল আমিনের ছেলে মো. ইউসুফ (২২)।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, আজ সকালে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকা থেকে গ্যাসে আক্রান্ত দুইজন শ্রমিককে হাসপাতালে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
