নগরে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশরে প্রস্ততি বৈঠক

আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১২:০৬ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: অাগামী ২৭ অক্টোবর মহানগর কোতয়ালী থানার ঐতিহাসিক লালদীঘি ময়দানে নবগঠিত বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রস্তুতিমূলক বৈঠক করেছে দলটির নেতৃবৃন্দ।

সোমবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগর বিএনপি কার্যালয়ে এই বৈঠকে করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন- জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দক্ষিণ জেলার সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অাবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি অাবু সুফিয়ান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল, দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি শেখ মহিউদ্দীন, উত্তর জেলার যুগ্ম সম্পাদক ইঞ্জি. বেলায়েত হোসেন, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি অাবু মোজাফফর অানাছসহ চট্টগ্রাম বিভাগের সকল জেলা বিএনপি ও জোটের নেতারা উপস্থিত ছিলেন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post