রাস্তার পাশে চার যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ১০:৫২ পূর্বাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় রোববার ভোরে অজ্ঞাত পরিচয়ের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে একাধিক গুলির চিহ্ন রয়েছে। লাশগুলোর পাশ থেকে দুইটি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ।

‘বন্দুকযুদ্ধে’ এই ৪ যুবক নিহত হয়েছেন বলে স্থানীয়দের ধারণা।

আড়াহাজার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল হক জানান, রোববার ভোরে জাতীয় জরুরী সেবা ত্রিপল নাইন থেকে ফোন যুবকদের লাশের বিষয়ে খবর আসে । পরে ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে পুলিশ। নিহতদের মাথা ও শরীরের বিভিন্নস্থানে গুলির চিহ্ন রয়েছে। তাদের বয়স ৩০ থেকে ৪০ মধ্যে। প্রতিটি ব্যক্তির চেহারা থেতলে বিকৃত করা হয়েছে বলে জানান ওসি।

এছাড়া লাশগুলোর আশপাশ থেকে দুইটি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও একটি প্রাইভেট উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে সময় গোলাগুলিতে এই ঘটনা ঘটতে পারে বলে ওসির ধারণা ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, তারা মাদক কারবারী অথবা ডাকাতদলের সদস্য। পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বলে তাদের সন্দেহ।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post