ইপিজেডে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ১০:২৫ পূর্বাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম: প্রাইভেট কারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহৃত লাগিয়ে ১ লাখ ৪০ হাজার ইয়াবা পাচারের সময় দুইজনকে গ্রেফপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাইলের মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাবেদ ও মনজুরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মীর নুরুল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরকারী স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার থামিয়ে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। রোববার আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post