স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: পর্যটকদের সুবিধার্থে মহানগর পতেঙ্গা থানার সমুদ্র সৈকতে একটি স্থায়ী ঘাট নির্মাণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
শুক্রবার (১৯ অক্টোবর) বিকেলে সী-বিচে অনুষ্ঠিত প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, এ ঘাট নির্মিত হলে পর্যটকসহ সর্বসাধারণ সমুদ্র চরে যাতায়াত এবং পূজার্থীরা স্বাচ্ছন্দে প্রতিমা নিরঞ্জন করতে পারবে। প্রায় ১০০ ফুট প্রশস্ত এ ঘাটে একসাথে চারের অধিক প্রতিমা নিরঞ্জন সম্ভব হবে। আগামী বছর এ ঘাট দিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রতিমা নিরঞ্জন দিতে পারবে।
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, জয়নাল আবদীন, শৈবাল দাশ সুমন।
সভায় বক্তব্য রাখেন- পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরবিন্দ পাল অরুন, সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশিষ ভট্টাচার্য, অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী, কেন্দ্রীয় পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, সুজিত দাশ, রত্নাকর দাশ টুনু, রানা বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদ ও থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিটি মেয়রের সহকারী একান্ত সচিব মো. রায়হান ইউসুফ ও করপোরেশনের উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
