চট্টগ্রাম-ময়মনসিংহগামী ট্রেন লাইনচ্যুত

আপডেট: ১৯ অক্টোবর ২০১৮ ১১:৩৭ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক | সিটিজিসান.কম

চট্টগ্রাম:
চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী লাইনচ্যুত হয়েছে একটি ট্রেন। এতে ময়মনসিংহ থেকে কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) ভোর ৫টায় ময়মনসিংহের বলাশপুরে চট্টগ্রাম থেকে আসা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ স্টেশন সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম জানিয়েছেন, আজ সকালে লাইনচ্যুতের ঘটনার পর থেকে চট্টগ্রাম, ভৈরব ও নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি বলেন, লাইনচ্যুত বগিটি তুলতে উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছে।

সিএস/সিএম

Print This Post Print This Post