আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

আপডেট: ১৯ অক্টোবর ২০১৮ ১১:১৭ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক | সিটিজিসান.কম

ঢাকা: অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব -দুর্গাপূজা। শুক্রবার ( ১৯ অক্টোবর) সকাল ৭ টায় দশমীর অনুষ্ঠান আর পূজা-অর্চনা শুরু হয়। এদিকে দশমীর দিন শুক্রবার জুম্মার দিন হওয়ায় দুপুরে ২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে পূজার সব আনুষ্ঠানিকতা।

সকাল থেকেই রাজধানীসহ সারাদেশের মন্দিরে মন্দিরে ভিড় করেছেন ভক্তরা। তারা দেবী মায়ের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি সব অশুভ শক্তির হাত থেকে দেশ, সমাজ ও পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করছেন।

দুপুরের পরপরই রাজধানীরে ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে বিজয়ার শোভাযাত্রা শুরু হবে। এই শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাবে। পরে দোয়েল চত্বর, হাইকোর্ট, গোলপা শাহ মাজার ও গুলিস্তান হয়ে সদরঘাটের ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে তা শেষ হবে।

এদিকে বিজয়া দশমীকে ঘিরে সারোদেশের নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। পূজামণ্ডপসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিএস/সিএম

Print This Post Print This Post