অনলাইন ডেস্ক | সিটিজিসান.কম
সৌদি আরব: সৌদি আরবের মদিনায় মসজিদে আল-নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মুবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাতে মসজিদে আল-নববীতে এশার নামাজ আদায় এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।
এর আগে তিনি সৌদি আরব এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রিয়াদ থেকে পবিত্র মদিনা নগরীর প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান।
চারদিনের এক সরকারি সফরে বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন। প্রধানমন্ত্রী বহস্পতিবার সকালে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন এবং দুপুরে সেখানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পরে প্রধানমন্ত্রী রাতে এশার নামাজের পর মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। শেখ হাসিনা কাল দেশের উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন।
সিএস/সিএম
Print This Post
