জামিন জালিয়াতিতে আইনজীবী-জিআরও শোকজ

আপডেট: ১৭ অক্টোবর ২০১৮ ১০:৫৪ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক | সিটিজিসান.কম

চট্টগ্রাম:
জামিনে জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম আদালতের এক আইনজীবী ও আদালতে কর্তব্যরত পুলিশের জিআরও’কে শোকজ করেছে আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়ছারের আদালতে এ আদেশ দেয়া হয়। এরআগে আদালতে এক মামলায় আসামির তথ্য গোপন করে জামিন নিয়ে দেয়ার ঘটনায় দায়েরকৃত এক আবেদনের উপর দীর্ঘ শুনানি শেষে ওই আসামির জামিন বাতিল করে আগামী ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত। মামলার বাদী আইনজীবী এডভোকেট মো. আরিফুর রহমান এই খবর নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর জেলার সাতাকনিয়া থানার ১২(৯)১৮ মামলায় মোট ১২ জন আসামির মধ্যে ৩নং আসামিকে বাদ দিয়ে অপর ১১ আসামি চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হেলাল উদ্দিন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করে। সেদিন আসামিদের জামিন আবেদনের উপর শুনানি শেষে আদালত সকল আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।

কিন্তু আসামিপক্ষের আইনজীবী এডভোকেট কফিল উদ্দিন আদালতে জামিননামা দাখিলের সময় ৩ নাম্বার আসামির পক্ষেও জামিননামা দাখিল করেন। আর সেটি আদালতে কর্তব্যরত সংশ্লিষ্ট পুলিশের জিআরও যাচাই না করেই এজহারের ১ নাম্বার আসামির স্থলে ৩ নাম্বার আসামির তথ্য দিয়ে জামিননামা গ্রহণ করেন।

বিষয়টি ১৫ অক্টোবর সোমবার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আরিফুর রহমানের দৃষ্টিতে আসে। এরপরই এজহারের ৩ নাম্বার আসামির জন্য আদৌ কোনো জামিন আবেদন করা হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য বাদীর আইনজীবী সংশ্লিষ্ট জিআরও সেকশনে যোগাযোগ করেন।

কিন্তু সেসময় বাদীর এই আইনজীবীকে জিআরও সেকশনের সেই জিআ্ও কোনো প্রকার সহযোগিতা করেননি এমন অভিযোগ চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কমারুন নাহারের আদালতে লিখিতভাবে দায়ের করেন। সেসময় আদালত অভিযোগটি মঙ্গলবার শুনানির আদেশ দেন।

বাদীর আইনজী আরিফুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে সেই অভিযোগটির উপর চট্টগ্রামের অপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম) শহীদুল্লাহ কায়সারের আদালতে দীর্ঘ শুনানি আদালতে এই আদেশ দেন।

আইনজীবী আরিফুর রহমান জানান, আদালত ১ নাম্বার আসামির জামিন বাতিল করে ২৪ ঘন্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন এবং আসামিপক্ষের আইনজীবী এডভোকেট কফিল উদ্দিন এর বিরুদ্ধে কেন পেশাগত অসদাচরণের জন্য বার বাংলাদেশ বার কাউন্সিলে ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে শোকজ’র আদেশ দিয়েছেন। একই সঙ্গে আদালতে কর্তব্যরত সংশ্লিষ্ট থানার জি.আরও বিরুদ্ধে বিভাগীয় মামলা কেন রুজু করা হবে না জবাব চেয়ে শোকজ’র আদেশ দেন আদালত।

সিএস/সিএম

Print This Post Print This Post