স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম: মহানগরের পতেঙ্গা থানার কর্ণফুলী নদীর বিজয়নগর ঘাটে ‘এমভি এপিএস-১’ নামে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় সাইফুল ইসলাম (৩০) নামে জাহাজটির একজন লস্কর মারা গেছেন।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষযটি নিশ্চিত করে বলে জানান পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, নোঙর করা জাহাজটির ভেতর আগুন লাগলে দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। আগুন লাগার কারণ জানা যায়নি।
দগ্ধ হয়ে মারা যাওয়া সাইফুল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ভাঙাবাজার ইউনিয়নের উত্তর আন্দারমানিকের আবুল খায়েরের ছেলে।
একই ঘটনায় মো. নাহিদ (১৮) ও মো. মিজান (২৫) নামে জাহাজটির দুই শ্রমিক আহত হন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া।
সিএস/সিএম
Print This Post
