স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলা পরিষদ এস এম চৌধুরী আলমগীর চট্টগ্রামের আনোয়ারার তৈলারদ্বীপ এলাকায় হামলা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি।
সোমবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে পর প্রায় শতাধিক অস্ত্রধারীরা বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে বেশ কয়েক রাউন ফাঁকা গুলি ছোড়ে। হামলার সময় তারা ঘরের মধ্যে টাকা ও জিনিষপত্র লুটপাট করে নিয়ে যায় বলে আলমগীরের পরিবার অভিযোগ করেছেন।
বাড়িতে অবস্থারত আলমগীর চৌধুরীর ছোট ভাই জয়নাল উদ্দিন চৌধুরী বলেন, কিছুদিন আগে চট্টগ্রাম মহানগর মুরাদপুর এলাকায় আমার ভাইয়ের উপর হামলা হওয়ার ঘটনায় পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার। এতে আদালতে আসামীদের জবানবন্দিতে স্থানীয় আজিজ মেম্বার ও সন্ত্রাসী জসিমের নাম উল্লেখ করে মামলার কারণে আজ সোমবার তারা দলবল নিয়ে আমাদের বাড়িতে এ হামলা ঘটনা ঘটায়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মাহবুব মিলকি জানান, সকালে এস এম চৌধুরী আলমগীর’র বাড়ির হামলার খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় এলজিও ৯টি কিরিচ উদ্ধার করা হয়।
পরিদর্শক (তদন্ত) মো. মাহবুব মিলকি জানান, চৌধুরী আলমগীর সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার ঘটনায় এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর পরই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত মধ্যে যাচাই-বাচাই করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হবে বলে জানান মো. মাহবুব মিলকি। এসময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় এলজি ও ৯টি কিরিচ উদ্ধার করা হয় বলে জানান পরিদর্শক মো. মাহবুব মিলকি।
প্রসঙ্গত, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য ও জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর চৌধুরীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সেদিন বিকেলে আনোয়ারায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র বাসায় যান আলমগীর চৌধুরী। রাতে বাসায় ফেরার পথে ১০-১২ জন লোক তার ওপর হামলা চালায়। পরে এঘটনায় তিনি ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
সিএস/সিএম
Print This Post
