ফটিকছড়িতে ছুরিকাঘাতে যুবক নিহত ১, আহত ২

আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১০:৫৯ পূর্বাহ্ন

করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্ধের জের ধরে চট্টগ্রামের খিরাম ইউনিয়নের দক্ষিণ খিরাম এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ফয়সাল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার রাতে ফুলতলী বাজারে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য মো. সোলায়মান জানান। নিহত ফয়সাল স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে।

একই ঘটনায় আহত আজগর হোসেন (২৮) ও কদর আলী (৩০) নামের দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সিএস/সিএম

Print This Post Print This Post