মঙ্গলবার ওমরা পালনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ৬:২৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক | সিটিজিসান.কম

ঢাকা:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে আগামী মঙ্গলবার সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী পবিত্র মক্কায় বায়তুল্লাহ জিয়ারত করবেন, পরে মদিনায় যাবেন পবিত্র রওজা জিয়ারতের উদ্দেশ্যে। এ সময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করবেন।

ওমরা পালন শেষে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে গত বছরের মে মাসে ওমরা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। -ঢাকাটাইমস

সিএস/সিএম

Print This Post Print This Post