সুবিধা বঞ্চিত শিশুদের পাশে থাকার প্রতিশ্রুতি আ’লীগ নেতা রাসেলের

আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১১:৪৪ পূর্বাহ্ন

তালুকদার নির্দেশ বড়ুয়া | সিটিজিসান.কম

হাটহাজারী থেকে ফিরে: চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের একঝাক তরুণ মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলোনি এলাকায় প্রতিষ্ঠিত স্কুলে এক টাকার শিক্ষাকার্যক্রম পরিদর্শন ও প্রতিষ্ঠানটির উদ্যোক্তা এবং ছাত্র-ছাত্রীদের সাথে সময় কাটালেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির অন্যতম সদস্য ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল।

শনিবার (১৩ অক্টোবর) সকাল দশটা থেকে বেলা ১২টা পর্যন্ত এক টাকার শিক্ষা প্রদানের ব্যাতিক্রম ধর্মীশিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যায়নরত বিভিন্ন শ্রেনীর ছাত্র-ছাত্রীদের হাতে তরুন আওয়ামীলীগ নেতা রাসেল শিক্ষা সামগ্রী তুলে দেন এবং তাদের বিভিন্ন সমস্যাদীর কথা শুনেন। এসময় সর্বাবস্থায় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সংগঠনটির উদ্যোক্তা রিজোয়ান একটাকার শিক্ষার ভিশন-মিশনের কথা সবার মাঝে তুলে ধরেন ও তাদের ছাত্র ছাত্রীদের আঁকা বিভিন্ন চিত্র এ আওয়ামী লীগ নেতার সামনে প্রদর্শন করেন। মূলত এই সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী দ্বারা পরিচালিত হয়।

সংগঠনটির প্রত্যেক সদস্য ও শিক্ষার্থীরা প্রতিদিন এক টাকা করে অনুদান দেয়। আর এ অনুদানে চলছে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির এক টাকার শিক্ষা কার্যক্রম। বই, খাতা ও কলমসহ সব রকমের শিক্ষা সরঞ্জাম এই অনুদানের টাকায় কেনা হয়।

বর্তমানে এই প্রতিষ্ঠানে ১৩ শতকের বেশি শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ শেষে শিক্ষার্থীরা সকলে জাতীয় সংগিত পরিবেশন করেন।

এসময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা রাশেদুল ইসলাম রাসেল, বাংলাদেশ বৌদ্ধ সমাজ সংস্কার ও কল্যাণ সংঘের চেয়ারম্যান সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়া, প্রতিষ্ঠানটির শিক্ষক শিহাব জাহিন, হালিম চৌধুরী, শিক্ষিকা নাঈমা প্রতি জান্নাত, শাকিল শিরিন, আসমা কাশফি, শিক্ষক সোহেল, তানজিব শাকিলসহ হাটহাজারী উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- সবুজ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন,কাজী নাজিম, হারুন, রাসেদ, সুমনসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নববাক’র সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম প্রমুখ।

সিএস/সিএম

Print This Post Print This Post