পটিয়ায় ধান ক্ষেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ৯:৩০ অপরাহ্ন

করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে ধান ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত জিয়াউর রহমান (৩৫) দক্ষিণ জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার মো. আবু ছৈয়দের ছেলে বলে জানান ঘটনাস্থলে থাকা পটিয়া থানার পুলিশের এসআই মো. খালেদ।

এসআই খালেদ বলেন, গত ৯ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন জিয়াউর রহমান। তার নিখোঁজের বিষয়টি উল্লেখ করে গত ১১ অক্টোবর থানায় জিডি করা হয় পরিবারের পক্ষ থেকে। এরপর শনিবার ধান ক্ষেতে ঘাস কাটতে গিয়ে এক কৃষক জিয়াউরের লাশ দেখতে পায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

এসআই বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে খুনের ঘটনাটি ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএস/সিএম

Print This Post Print This Post