কাল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের বৈঠক

আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ১২:০৬ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা:
আগামীকাল শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

বিষয়টি নিশ্চিত করেছেন জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজু রহমান ইরান এবং বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান।

মোস্তাফিজু রহমান ইরান জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়, জাতীয় ঐক্য প্রক্রিয়াসহ সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করে চলমান পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে আমাদের ২০ দলের এ বৈঠক ডাকা হয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বর মাসের ৩০ তারিখে বৈঠক করেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

সিএস/সিএম

Print This Post Print This Post