স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে চট্টগ্রাম মহানগর নাসিমন ভবনের পাশ থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মহানগর বিএনপি’র সহসভাপতি মোহাম্মদ ইকবাল চৌধুরী, আকবর শাহ থানা গণশিক্ষা সম্পাদক রাশেদুল আহসান, মহানগর ছাত্রদল নেতা সাইফুল আলম (বন্দর), ছাত্রদল নেতা মো. পারভেজ, পিয়াল।
মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়।
সিএস/সিএম
Print This Post
