করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
রাঙ্গামাটি:
জেলার বাঘাইছড়ি উপজেলার তুলাবান ইউনিয়নে দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- তুলাবান ইউনিয়নের ওমিয় খীসার স্ত্রী কল্পনা চাকমা (৬৮) এবং তার ছোট ভাই ধনবিন্দু খীসার স্ত্রী বিন্দা চাকমা (৬২)।
নিহত কল্পনা চাকমার স্বামী ও স্থানীয় হেডম্যান ওমিয় খীসা বলেন, সকালে আমরা ঘর থেকে হই। সন্ধ্যায় ঘরে ফিরে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেকবার ডাকাডাকি করার পরও ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে দেখি তাদের দুইজনের গলা কাটা লাশ পড়ে আছে। তিনি বলেন, হয়তবা চুরি ডাকাতির উদ্দ্যশ্যে এমন হয়েছে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন জানান, আমরা ঘটনাস্থলে আছি। নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলছি। তদন্ত শেষে বলা যাবে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে।
সিএস/সিএম
Print This Post
