সীতাকুণ্ডে ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট: ৩ অক্টোবর ২০১৮ ১:৩৪ অপরাহ্ন

তালুকদার নিদের্শ বড়ুয়া, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার তেপ্পান্নপিস ইয়াবাসহ শফিউল আলম (৩৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (০৩ অক্টোবর) ভোররাতে উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর এলাকা হতে তাকে আটক করা হয়।

আটককৃত কক্সবাজার জেলার উখিয়া থানার রত্ন পালং ভালোকিয়া সর্দার পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোওয়ার হোসেন এই প্রসঙ্গে বলেন, সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর এলাকার ইছহাক মেম্বারের গ্যারেজের সামনে ভােররাতে তাকে ৫৩পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

সিটিজিসান/এনবি/সিএম

Print This Post Print This Post