মিরসরাইয়ে কারের ধাক্কায় প্রবাসীর স্ত্রী নিহত

আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ২:৫২ অপরাহ্ন

সিএসনিউজ, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের ধাক্কায় রাশেদা আক্তার (৩৮) নামের এক নারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার সুফিয়া রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত রাশেদা আক্তার মিরসরাই উপজেলার মিঠানলা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামের মধ্যপ্রাচ্যপ্রবাসী মো. আমির হোসেনের স্ত্রী। তার দুটি ছেলে সন্তান রয়েছে।

মিরসরাই থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুল আলম বলেন, নিহত রাশেদা আক্তার রাস্তার পার হচ্ছিলেন। এসময় হঠাত চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার এসেই রাশেদাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিনি মারা যায়।

তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। গাড়ি নিয়ে চালক পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

সিএসনিউজ/রবি

Print This Post Print This Post