বিএফইউজে নির্বাচন স্থগিত

আপডেট: ৫ জুলাই ২০১৮ ১০:৫৬ অপরাহ্ন

ঢাকা : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান এ নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন।

শুক্রবার (০৬ জুলাই) বিএফইউজে নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল। এই নির্বাচন স্থগিত চেয়ে দুই প্রার্থী সেবিকা রাণী ও খায়রুল আলমের রিটের প্রেক্ষিতে শ্রম আদালত এ আদেশ দেয় বলে আদালত সূত্রে জানা গেছে।

ঢাকার প্রথম শ্রম আদালতের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হানিফ জানান, মামলায় বাদী পক্ষ অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে ২৬ জনকে বাদ দেয়া হয়েছে। যা শ্রম আইনের লঙ্ঘন। অপরদিকে সদস্যপদ দেয়া থেকেও বঞ্চিত করা হয়েছে ২০০ জনকে। এ বিষয়ে তারা একটি অভিযোগ করেছেন যা এখনও মীমাংসা হয়নি।

এ কারণেই তারা নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেছেন। এ ব্যাপারে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

Print This Post Print This Post