ভুমিধসের আশঙ্কায় এ কে খান পাহাড়ে বসতি উচ্ছেদ

আপডেট: ১৩ জুন ২০১৮ ৩:২৬ অপরাহ্ন


চট্টগ্রাম : ভুমিধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের লোকজনকে সরিয়ে নিতে অভিযান নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বুধবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে নগরের আমবাগান এ কে খান পাহাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন বলেন, ভারী বর্ষণে ভুমিধসের আশঙ্কায় আগাম সতর্কতার অংশ হিসেবে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৫টি বসতি উচ্ছেদ করা হয়েছে। যাদের উচ্ছেদ করা হয়েছে, তাদের যাতে কোন অসুবিধা না হয়, সে জন্যে নগরের বিভিন্ন এলাকায় ৭টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে।

অভিযানে নগরের সদর সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মনসুর, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি, আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) শারমিন আকতার এবং সিএমপির সদস্যরা উপস্থিত রয়েছেন।

Print This Post Print This Post