ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট: ১০ জুন ২০১৮ ৬:০১ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : বেশ কয়েকবার বহুজাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের। পুরুষদের এই আক্ষেপ মিটিয়েছে প্রমিলারা।

আজ রোববার নারী এশিয়া কাপের ফাইনাল জিতে ইতিহাস গড়েছে সালমারা।

ফাইনালে টানা ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জয়ের বিরাট কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। ১১৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শেষ বলে ২ রান দরকার, এমন নাটকীয় ম্যাচে শেষ বলেই জিতল সালমারা।

রোববার দুপুরে কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে তৈরি করলো এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ক্রিকেটের ইতিহাসে (হোক সেটা পুরুষ কিংবা নারী) প্রথম কোনো ট্রফি জয়ের স্বাদ দিলো বাংলাদশের নারী ক্রিকেটাররা।

এদিন টস জিতে বোলিং করে ভারতকে মাত্র ১১২ রানে অল আউট করে দিয়েছিল সালমা খাতুনের দল। এরপর শেষ বলের উত্তেজনায় ৩ উইকেট হাতে রেখেই শাসরুদ্ধকর জয় তুলে নেয় টাইগ্রেসরা।

এর আগের ৬ এশিয়া কাপের প্রতিটিতেই জিতেছিল ভারত। বাংলাদেশের মেয়েরা এই প্রথমবার কোন বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেই চুমু খেলেন শিরোপায়।

Print This Post Print This Post