সিটিজিসান, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মধ্যরাতে ছাত্রলীগের একাংশের কর্মীরা আলাওল হলে ঢিল ছুড়েছেন। ঘটনার পর পরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। এতে বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। মঙ্গলবার (১০ মে) দিনগত রাত একটার দিকে ঢিল ছোড়ার এ ঘটনা ঘটে।
আলাওল হলের আবাসিক ছাত্র এমএইচ মাসুম জানান, রাত একটার দিকে ছাত্রলীগের কিছু ছেলে এসে হলে ঢিল ছুড়ে। এতে ওই হলের নিচে ও উপরের তলার জানালার কিছু কাচ ভেঙে যায়।
আলাওল হলের পাশে এএফ রহমান হল। ওই হলের আবাসিক ছাত্র ফাহিম হাসান বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এক নেতার নাম ধরে তারা গালি দেন। এ সময় আসন্ন ছাত্রলীগের কমিটিতে তাদের নাম না থাকায় বিভিন্ন ধরনের স্লোগানও দেন।
জানতে চাইলে চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন মিয়া বলেন, ‘রাতে আলাওল হলে ছাত্রলীগের কিছু ছেলে ঢিল ছুড়েছে। এতে জানালার কিছু কাচ ভেঙে গেছে।
Print This Post
