চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আকুবদণ্ডী গ্রামে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ বায়তুল্লাহ (৯) নামের এক শিশু মারা গেছে। আজ শনিবার (১৪ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
বায়তুল্লাহর পরিবার জানান, ঢাকার জামালপুরের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে বায়তুল্লাহ। তারা বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রামে ওরস উপলক্ষে দুই দিন আগে বেড়াতে এসেছিল। বিকেলে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় সে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী উপ-কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ বাবর বলেন, বিকেল চারটার সময় নিথর বায়তুল্লাহকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়।
Print This Post
