সাতকানিয়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী আটক

আপডেট: ৯ এপ্রিল ২০১৮ ১০:৩৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী ১২ মামলার পলাতক আসামি মো. সেলিমকে আটক করেছে।

গতকাল রোববার (৮ এপ্রিল) বিকেলে তাকে কেওচিয়া ইউনিয়ন থেকে আটক করে পুলিশ। সেলিম কেওচিয়ার নয়াপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

এবিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মো. সেলিম দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ১২ টি মামলা রয়েছে।

Print This Post Print This Post