অনলাইন ডেস্ক :
ভারতে মাতৃত্বকালীন ছুটি ৩ মাস থেকে বাড়িয়ে সাড়ে ৬ মাস করা হয়েছে। এই সুবিধা পাবে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নারীরা।
ভারতের কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মেনকা গান্ধী বলেন, জন্মের পর সন্তানকে ছয় মাস মায়ের দুধ পান করানো উচিত। তার জন্যই অন্তত ছয় মাস ছুটি দরকার। পশ্চিমবঙ্গে অবশ্য বেশ কয়েক বছর আগেই মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়িয়ে ছয় মাস করা হয়েছিল।
গত বছর মাতৃত্ব আইনে সংশোধন করে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে ২৬ সপ্তাহ করে ভারত। কিন্তু বাধা ছিল ‘পেমেন্ট অফ গ্র্যাচুইটি’ আইন। সংসদে বিল পাশ করিয়ে তা সংশোধনের পর এবার শ্রম মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে।
‘সারোগেসি’ বা তিন মাসের কম বয়সী শিশু দত্তকের ক্ষেত্রে অবশ্য মাতৃত্বকালীন ছুটির মেয়াদ এখনও ১২ সপ্তাহই থাকছে। তবে সেটি বাড়িয়েও ১৬ সপ্তাহ করার প্রক্রিয়া চলছে। সূত্র: আনন্দবাজার
Print This Post
