বৃদ্ধাকে গণধর্ষণের পর হত্যা

আপডেট: ১৭ জানুয়ারী ২০১৮ ১১:২২ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক :
ভারতের সোনারপুরের চকবেড়িয়াতে গণধর্ষণের পর হত্যা। তাও আবার ৬০ বছরের বৃদ্ধাকে। বুধবার সকালে এমন ঘটনা ঘটেছে। একটি বাগান থেকে ওই বৃদ্ধার অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধার বয়স ৬০ বছরের ওপর। মঙ্গলবার থেকেই ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। বুধবার সকালে চকবেড়িয়ার এক বাগানের ঝোপ থেকে ওই বৃদ্ধার বিকৃত দেহ উদ্ধার করা হয়। বৃদ্ধার মুখ ইঁট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল। মুখে কাপড় বাঁধা ছিল বলেও জানা গেছে।

স্থানীয়দের দাবি, যে বাগান থেকে মরদেহ উদ্ধার হয়েছে ওখানে প্রায়ই অসামাজিক কাজকর্ম চলে। তবে কী কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করাও শুরু করে দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Print This Post Print This Post