চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ২ নম্বর দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকায় হাত-পা বাধা অবস্থায় পুকুর থেকে মহিউদ্দিন (৩০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আজিজুল হকের সন্তান মহিউদ্দিন। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ফটিকছড়ি থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, খবর পেয়ে মহিউদ্দিনের বাড়ি থেকে অদূরে স্থানীয় মাহমুদুর রহমানের মালিকানাধীন পুকুর থেকে হাত-পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছি। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে। এতে নাড়ি বের হয়ে গেছে।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মহিউদ্দিন। ফটিকছড়ি পাইন্দং এলাকায় মুরগির খামার ও মাছের প্রজেক্ট রয়েছে মহিউদ্দিনের। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Print This Post
