সাংসদ মাহজাবিন-মুরাদের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট: ১০ জানুয়ারী ২০১৮ ৩:২৩ অপরাহ্ন

morshed-mahajabin

চট্টগ্রাম : বেসিক ব্যাংকের পৌনে তিন’শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির সংসদ সদস্য মাহজাবিন মোরশেদ এবং তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

দুই মামলায় বেসিক ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) আরও তিনজনকে আসামি করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) নগরীর ডবলমুরিং থানায় মামলা দুটি দায়ের করেছেন ‍দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সিরাজুল ইসলাম।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম মামলার বিষয়টি জানিয়েছেন।

Print This Post Print This Post