দেওয়ানহাটে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

আপডেট: ৫ জানুয়ারী ২০১৮ ১২:০২ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় দিলীপ দত্তের নামে মালিকানাধীন ইউনিটি ফ্যাশন লিমিটেডে আগুন একটি পোশাক কারখানায় আগুনে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে আগুন লাগে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস কার্যালয়ের অপারেটর (লিডার) বিশ্বান্তর বড়ুয়া বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগেছিল। আগ্রাবাদ, নন্দনকানন ও বন্দর ফায়ার স্টেশন থেকে ৭টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ওই কারখানার কাটিং ও ফিনিশিং সেকশনের বিভিন্ন মালামাল পুড়ে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

Print This Post Print This Post