স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহনন

আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ১২:০২ অপরাহ্ন

murderder
চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ থানাধীন জালালাবাদ এলাকায় ইয়াসমিন আকতার নিলু নামে এক গৃহবধু গলাফ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ইয়াসমিন আক্তার নিলু জালালাবাদ এলাকার বাসিন্দা মো. আনোয়ারের স্ত্রী।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে নগরীর নিলু আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

বায়েজিদ থানার এসআই মোহাম্মদ নোমান জানান, নিলুর মরদেহ ঝুলতে দেখে আশপাশের লোকজন থানায় খবর দেয়। আমরা গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

Print This Post Print This Post