চট্টগ্রাম : নগরীর পতেঙ্গা থানার এয়ারপোর্ট সড়কের ১২ নম্বরের পাশে পোড়া মোবিলের স্টকে আগুন লেগে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ আগুনের ঘটনা ঘটেছে। ইপিজেড ফায়ার সার্ভিসে জানিয়েছে। এসময় ইপিজেড ও বন্দর ফায়ার ষ্টেশন থেকে মোট ৪টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, বিমান বন্দর সড়কের ১২ নম্বর কর্ণফুলী নদীর ঘাটের পাশে পোড়া মোবিলের ড্রাম থেকে আগুনের সূত্রপাত হয়।
তেলের আগুন নেভাতে আমাদের প্রচন্ড বেগ পোহাতে হয়েছে। তবে আশে পাশে কোন লোকালয় না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তিনি জানান, ঘটনাস্থলে এখনো পোড়া মোবিল স্টকের মালিক না আসায় আমরা ক্ষয়-ক্ষতির পরিমান কতে হতে পারে তা জানতে পারিনি।
Print This Post

