চান্দগাঁওতে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১২:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার অনন্যা আবাসিক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো.নোমান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৭ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত চান্দগাঁওয়ের ৪ নম্বর ওয়ার্ডের শমসেরপাড়ার মো. হাফেজের ছেলে।

জেলা পুলিশ মেডিকেল টিম-১‘র এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক যুবক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ক্যাজুয়েলিটি ওয়ার্ডে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

Print This Post Print This Post