চট্টগ্রামে কারখানা থেকে আড়াই লাখ ইয়াবাসহ গ্রেফতার ৪

আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১২:২১ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়া এলাকায় একটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবা এবং প্রায় ১০০ কেজি ইয়াবা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে নগর গোয়েন্দা ‍পুলিশ (ডিবি)।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি- ডিবি-পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানাটিতে দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল। কারখানায় ইয়াবা তৈরির মেশিন ও রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে।

আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এডিসি হুমায়ুন।

Print This Post Print This Post