নির্বাচনে বদলাচ্ছে এসএসসি পরীক্ষার সময়

আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ৪:৩৩ অপরাহ্ন

ssc

ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং দুই সিটির ৩৬ ওয়ার্ডে ভোটে জন্য আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী শূন্য পদে ২৭ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে ইসির।

তার আগে ২৫ বা ২৬ ফেব্রুয়ারি ভোটের তারিখ চূড়ান্ত হতে পারে বলে আভাস ইসি কর্মকর্তারা। আর তাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পেছানো হচ্ছে ঢাকা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ও সমসমান পরীক্ষার তারিখ।

মঙ্গলবার ঢাকার নির্বাচন ভবনে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান। তিনি বলেন, ভোটের তারিখ নির্ধারণের জন্য ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এসএসসিতে নির্ধারিত পরীক্ষা পেছাতে অনুরোধ করা হয়েছিল। ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তাতে সম্মতি দিয়েছেন।

সূচি অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি ভূগোল ও পরিবেশ এবং ২৫ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা ছিল, যা এখন পিছিয়ে যাবে।

Print This Post Print This Post