কর্ণফুলীতে ছয়শ’ ইয়াবাসহ আটক ১

আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৭ ১:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক পুলিশ চেকপোস্ট এলাকায় ৬০০ পিস ইয়াবাসহ মো. ইয়াসিনকে (২৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।

কর্ণফুলী থানার ডিউটি অফিসার এএসআই সুমন বিকাশ চাকমা জানান, মইজ্জারটেকে মিরসরাইয়ের মায়ানী সৈয়দ আলী পাড়া এলাকার মো. ইয়াসিনের সন্দেহজনক গতিবিধির জন্য চ্যালেঞ্জ করা হয়।

তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ধরে ফেলা হয়। এরপর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান এএসআই সুমন।

Print This Post Print This Post