নগরীর ৯ সরকারি স্কুলের ভর্তির ফল প্রকাশ

আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ২:৪৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক :
চট্টগ্রাম নগরীর ৯ সরকারি স্কুলে ‘ক’ গ্রুপের চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ও ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল বুধবার (২০ ডিসেম্বর) রাতে ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসনের ওয়েবসাইটেও ( http://www.chittagong.gov.bd/) ফলাফল তুলে ধরা হয়েছে।

গত ১৯ ডিসেম্বর ৫ম থেকে ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘ক’ গ্রুপের ৫ম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণির এবং বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১৩০টি শূন্য আসনের বিপরীতে ১১৫৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

‘ক’ গ্রুপের তিনটি স্কুলের মধ্যে রয়েছে চট্টগ্রাম কলিজিয়েট স্কুল, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ও ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

Print This Post Print This Post