ভালো না খালেদা জিয়া: ইনু

আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ১১:৫১ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক :
রাজাকার-জামায়াত-জঙ্গির সঙ্গী খালেদা জিয়া ভালো না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ জন্য বিএনপি নেত্রীর সঙ্গে কোনো মিটমাট হতে পারে না বলেও মনে করেন তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জাসদ সভাপতি আরও বলেন, বিএনপিকে রাজনীতির মাঠ থেকে বিদায় না করলে বিপদ থেকেই যাবে। নির্বাচনের কথাই বলুন আর রাজনীতির কথাই বলুন খালেদার সঙ্গে কোনো মিটমাট হতে পারে না। তাদের বিদায় জানাতে হবে।

Print This Post Print This Post