চান্দগাঁয় স’মিলে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ৩:১৭ অপরাহ্ন

fire

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় একটি স’মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দিনগত রাত ১২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বায়েজিদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print This Post Print This Post