সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নারী নিহত

আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ১১:২৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডের উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় গাড়ির ধাক্কায় মমতা বেগম (৩০) নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লালবাগ এলাকার ওয়ান ব্যাংকের সামনে একটি দ্রুতগামী গাড়ি সন্দ্বীপের মুছাপুর এলাকার ছমদ আলী ভূঁইয়া বাড়ির মো. ইদ্রিস আলমের স্ত্রী মমতা বেগমকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

সকাল সাড়ে আটটার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Print This Post Print This Post