বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

আপডেট: ৯ ডিসেম্বর ২০১৭ ১১:১৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম : নগরীর কোতয়ালী থানার নিউমার্কেট মোড়ে ৬ নম্বর যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু নাসের (৫২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (০৯ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আবু নাসের ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুরের গণি মিয়ার ছেলে। নগরীর সদরঘাটে মাছের ব্যবসা করতো।

জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর মো. আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সদরঘাটে যাওয়ার সময় ৬ নম্বর যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন।

পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Print This Post Print This Post