রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

আপডেট: ৯ ডিসেম্বর ২০১৭ ১১:০৫ পূর্বাহ্ন

ঢাকা : সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আলোচনা করতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

আজ শনিবার রাত নয়টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, দলের সাংগঠনিক বিষয়াবলীসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

Print This Post Print This Post