বাকলিয়ায় গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা এনামুল

আপডেট: ৬ ডিসেম্বর ২০১৭ ১:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরীর বাকলিয়া থানাধীন ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক (২৭) গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো.হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ভোর চারটার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, বাকলিয়া রাজাখালী এলাকায় এক বন্ধুর বাসায় মঙ্গলবার রাতে খেলা দেখে ভোর চারটার দিকে হেটে বাসায় ফিরছিলেন মানিক। এসময় এলাকার চিহ্নিত ছিনতাইকারী রমজান তাকে ডাক দেয়। কথা বলার এক পর্যায়ে কোমর থেকে অস্ত্র বের করে মানিককে গুলি করে পালিয়ে যায় রমজান।

এসময় আহত অবস্থায় পকেট থেকে মোবাইল বের করে পুলিশকে ফোন করলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের মধ্যে কি নিয়ে বিরোধ সে বিষয়ে ধারণা করা যাচ্ছে না।

ওসি প্রণব জানান, মানিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রমজানের সঙ্গে তার কোন দ্বন্দ্ব নেই বলে জানিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Print This Post Print This Post