চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটকৃতরা হলেন, রমজান হোসেন ও মিজানুর রহমান। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে পটিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান।
Print This Post

