সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে নিহত ১

আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ১২:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় জাহাজ কাটার সময় পড়ে মো.মিজান (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন জানান, মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে মো. মিজান গুরুতর আহত হন। তাকে সকাল ১০টায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নায়েক আমির জানান, নিহত মিজানের বাবার নাম জানা যায়নি। তবে তার বাড়ি বরিশাল সদর থানার বিমানবন্দর এলাকায়।

Print This Post Print This Post