অনলাইন ডেস্ক : নির্বাচন কথাটার সাথে কেমন করে জানি উত্তাপ কথাটা জড়িয়ে গেছে দিনকে দিন। সেই ধারাবাহিকতায় আসন্ন ছয় সিটি করপোরেশন নির্বাচনকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগাম মহড়া হিসেবে দেখছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি।
কারণ ভোটাররা এই নির্বাচনের মাধ্যমে দেশের অন্যতম ছয়টি বড় নগরে প্রধান দুই প্রতিপক্ষের রাজনৈতিক শক্তি ও জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ পাবে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী এ বছরের ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন। ইসি সূত্র জানিয়েছে, আগামী বছরের এপ্রিল-মে মাসে পর্যায়ক্রমে গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে ভোট হতে পারে। একমাত্র রংপুরের বর্তমান মেয়র আওয়ামী লীগের। বাকি পাঁচ সিটি করপোরেশনের মেয়র বিএনপির। অবশ্য মামলা ও বহিষ্কারের কারণে বিএনপি দলীয় মেয়রদের পাঁচ বছর মেয়াদের বেশিরভাগ সময়ই কেটেছে কারাগার আর আদালতে ঘোরাঘুরি করে।
জানা গেছে, ছয় সিটি করপোরেশন নির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে দেখছে প্রধান দুই দল। দু’পক্ষই এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে। রংপুরের পাশাপাশি বাকি পাঁচটি সিটিতেও এবার জয় পেতে মরিয়া আওয়ামী লীগ। অন্যদিকে, আওয়ামী লীগ প্রার্থীদের হারিয়ে জাতীয় নির্বাচনের আগে সারাদেশের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে প্রস্তুতি নিচ্ছে
Print This Post
